যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে জখম ২০ - The News Lion

যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে জখম ২০

 


দি নিউজ লায়নঃ  যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় রবিবার দুপুরে মুর্শিদাবাদের  ছয় ঘড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।রাস্তার পাশের নয়ানজুলিতে ওই বাস উল্টে গিয়ে কমপক্ষে ২০জন যাত্রী জখম হয়। তাদের মধ্যে ৭জন মহিলাও রয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ৮জনকে উদ্ধার করে তড়িঘড়ি  চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


 বাকিদের ইসলামপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শুরু হয়েছে। এদিকে ঘটনার পরই বাসের চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে।জানা গিয়েছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি  জলঙ্গীর দিকে যাচ্ছিল। পথে  রাস্তায়  চালক কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 


তারপর এই মুহুর্তের মধ্যে যাত্রী সমেত ওই বিশাল  বাসটি কচুরিপানা ভরতি নয়ানজুলিতে পড়তেই যাত্রীরা চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে গুরুতর জখম দের উদ্ধার কাজে হাত লাগাই। এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী কাসেম আলী বলেন,"হঠাৎ বিকট আওয়াজ শুনে আমরা ছুটে যাই তারপর চোখের সামনে যা দেখি তা কল্পনা করা যায় না। কাচের জানালা দরজা এক এক করে ভেঙ্গে গুরুতর জখম দের বের করে আনি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.