আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের শিক্ষক দিবসে পালন
দি নিউজ লায়নঃ রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের নফরগঞ্জ অঞ্চলের গরানবোস ইরফানখালি আদিবাসী গ্রামের প্রত্যাশা পাঠশালায় শিক্ষক দিবস আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচারা যথাযথ ভাবে পালন করলো।এদিন প্রত্যাশা পাঠশালা আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা আদিবাসী নৃত্যের তালে, কবিতা ও ছড়ার ছন্দে মেতে উঠলেন শিক্ষক দিবসে।প্রত্যাশা পাঠশালা শিক্ষিকা সুপ্রিয়া দাস শিক্ষক দিবস বিষয়ে তুলে ধরনের বিস্তারিত ভাবে।তবে কোভিডের বিষয়ে মাথায় রেখে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই যথাযথ ভাবে পালিত হয় শিক্ষক দিবস।
ভারতের ডিজিটাল সময়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মাটির ঘরে একটু একটু করে গড়ে উঠছে প্রত্যাশা পাঠশালা।আদিবাসী অধ্যুষিত এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৪০ জন শিশু ছাত্র ছাত্রী এই পাঠশালায় পঠন পাঠন করেছে প্রাচীর প্রথা মেনেই।এখান বেশির ভাগ মানুষজন ইট ভাটায় কাজ করে।তবে বেশি দিন ইট ভাটায় তাদের কাজ হয়না।ফলে বাকী সময়টা সুন্দরবনের নদী খালে বিলে মাছ কাঁকড়া ধরে কোন মতে সংসার চলে।আর সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরায়।তারই মধ্যে আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের শিক্ষার আলো
পৌঁছে দিচ্ছে প্রত্যাশা পাঠশালা।আর এই শিক্ষক দিবসে মেতে উঠলেন আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচারা প্রত্যাশা পাঠশালা।বজবজ প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ মলয় আদক জানান আজ শিক্ষক দিবস।তাই স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই যথাযথ ভাবে পালন করা হল শিক্ষক দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া খেলাধূলার জন্য,ব্যাগ,খাতা,পেন,পেনসিল সহ বিভিন্ন সরঞ্জাম।

Post a Comment