মুন্ডারী ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ভারত মুন্ডা সমাজের ডেপুটেশন - The News Lion

মুন্ডারী ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ভারত মুন্ডা সমাজের ডেপুটেশন

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার মুন্ডারী ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রাম এর জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি-দাওয়া গুলির মধ্যে অন্যতম ছিল মুন্ডারী ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দিতে হবে। মুন্ডারী ভাষা চালু করতে হবে।মুন্ডা অধ্যুষিত এলাকায় বিরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ও কমিউনিটি হল তৈরি করতে হবে। মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করতে হবে। 


পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে মুন্ডা সমাজের প্রতিনিধি রাখতে হবে। মুন্ডারী ভাষা কে অষ্টম তফশিলী ভাষার স্বীকৃতি দিতে হবে। ভারতীয়  মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে স্বপন সিং বলেন মুন্ডা সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্তর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই ডেপুটেশন এর দাবি গুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য জেলাশাসক কে জানানো হয়েছে । তিনি বলেন মুন্ডারী ভাষাকে দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতি দাবিতে দীর্ঘদিনের আন্দোলন আমাদের চলছে।


 কিন্তু এখনও পর্যন্ত মুন্ডারী ভাষাকে দ্বিতীয় রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।মুন্ডা সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে। বিরসা মুন্ডার মূর্তি তৈরি করা হয়নি সেইসঙ্গে তৈরি করা হয়নি কমিউনিটি হল । মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করলে মুন্ডা সমাজের উন্নয়ন হবে। তাই মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার জন্য দাবি জানানো হয়েছে। জেলাশাসক এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিগুলি পাঠানোর কথা বলা হয়েছে। আশাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত মুন্ডা সমাজের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.