তিন দিন ধরে নদীতে ভাসছে দেহ, তুলতে গিয়ে যা ঘটল শুনলে চমকে যাবেন
দি নিউজ লায়নঃ তিন দিন ধরে ভাসছে দেহ, বৃহস্পতিবার সকালে সেই দেহ তুলতে গিয়েই চক্ষু চড়কগাছ।ভাসমান অপরিচিত মানুষটির জীবিত, এইরকম এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গুড়লি গ্রামের ঘোল পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে প্রায় তিন দিন ধরে এক ব্যক্তির দেহ ভাসছে গ্রামের পাশের কাঁসাই নদীতে।
কোনো ভাবেই ওই দেহের কাছে পৌঁছানো যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা নৌকা করে ওই দেহের কাছে পৌঁছালে দেখা যায় এক বছর ৫৫ এর ব্যক্তি জলে ভাসছেন,এবং তিনি চোখ মেলে চাইছেন। পরিচয় জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি কিছু বলতে পারছিলেন না। এরপরই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর পাশাপাশি দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়কেও। প্রশাসনের তৎপরতা শুরু হয়।
কিন্তু তার আগেই দাসপুরের গুড়লী ঘোল পাড়ার কয়েকজন বিষয়টি জেনে একেবারে প্রাণ বাজি রেখে জলে ডুবে ওই ব্যক্তিকে উদ্ধার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। পরে দাসপুর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। উদ্ধারকারী স্থানীয়রা জানাচ্ছেন ওই ব্যক্তি জলের মধ্যে যে পলি মাটি সেই মাটিতেই আটকা পড়েছিলেন। তবে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। পাশাপাশি ওই পরিচয় হীন ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।অন্যদিকে ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকাবাসীর মধ্যে।

Post a Comment