দু’টি বালি বোঝাই লরি বাজেয়াপ্ত
দি নিউজ লায়নঃ দু’টি বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। বালি পাচারের অভিযোগে লরি দু’টির চালক আব্দুল আলিম মণ্ডল ও জয়রাম টুডুকে গ্রেপ্তার করা হয়েছে। গলসি থানার রাইপুরে আলিমের বাড়ি। বীরভূমের ইলামবাজার থানার বলারপুরে জয়রামের বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার রাতে লরি দু’টি দুর্গাপুরের দিক থেকে আসছিল। জাতীয় সড়কে তিরিঙ্গি মোড়ের কাছে লরি দু’টিকে আটকানো হয়।
চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। দামোদর থেকে বালি তুলে তা অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিস। লরি থেকে কোদাল ও ঝুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment