সবং-এ সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ - The News Lion

সবং-এ সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ

 


 দি নিউজ লায়নঃ  সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। মোট ৩হাজার ৮২৪জন ছাত্র-ছাত্রীর হতে সোমবার সাইকেল তুলে  দেওয়া হয়। তার মধ্যে ছাত্র ছিল ১৯৮৪ জন, ছাত্রী ছিল ১৮৪০জন্।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি ও কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, তরুণ মিশ্র, মৌসুমী দাস সহ আরো অনেকে। 


ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার পর রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল সবুজ সাথী প্রকল্প ।সেই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল তুলে দেওয়ার ব্যবস্থা করেছে সবং পঞ্চায়েত সমিতি। তিনি ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের কষ্ট দূর করার জন্য সবুজ সাথী প্রকল্পের এই সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন। তার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.