১০ টি অক্সিজেন কনসেনট্রেটর দিল রামকৃষ্ণ মিশন সারদা পীঠ - The News Lion

১০ টি অক্সিজেন কনসেনট্রেটর দিল রামকৃষ্ণ মিশন সারদা পীঠ

 


দি নিউজ লায়নঃ   সারা দেশের পাশাপাশি এই রাজ্য করোনার গ্রাফ ওঠানামা করছে। যদিও চিকিৎসকদের আশঙ্কা অক্টোবর মাসেই দেশে আঘাত হানতে পারে তৃতীয় ঢেউ। তবে ইতিমধ্যে সারা দেশের পাশাপাশি এই রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


 এদিকে করোনা চিকিৎসায় প্রথম থেকেই ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আর তৃতীয় ঢেউয়ের আগে আরও ভালো চিকিৎসার পরিষেবা দেবার জন্য বুধবার রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের পক্ষ থেকে দশটি অক্সিজেন কনসেনট্রেটর সঞ্জীবন হাসপাতালকে দেওয়া হয়।


 এদিন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজ সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ডাঃ শুভাশিস মিত্র এবং হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ ডালিয়া মিত্রের হাতে জিনিসগুলি তুলে দেন। ডাঃ শুভাশিস মিত্র জানান বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদা পীঠ আমাদের এই অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ায় আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ।এই জিনিসগুলো চিকিৎসা পরিষেবায় অনেক সাহায্য করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.