তৃণমূলের দাপুটে জনপ্রতিনিধি খুনের ৩ ভাড়াটে কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়নঃ ব্লুপ্রিন্ট বানিয়ে তল্লাশি অভিযান চালিয়ে ভিন রাজ্য মহারাষ্ট্রের থেকে মুর্শিদাবাদের কুরুননুরুন দাপুটে তৃণমূল নেতা তথা জনপ্রতিনিধি মোস্তফা শেখ খুনে মূল অভিযুক্ত সবুর শেখ সহ ৩ গ্রেপ্তার করল জেলা পুলিশ। সোমবার এই খবর চাউর হতেই জেলাাা জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ সূত্র মারফত জানা যায়,ধৃতরা হল সবুর শেখ, সাদ্দাম শেখ ও ফুরাই শেখ। সকলেরই বাড়ি জেলার শ্রীরামপুরে।
শেষ পাওয়া খবরে জানা যায়, ধৃতদের আদালতে তোলা হলে বিচারক সকলকে ১৫সেপ্টেম্বর পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তাদের দেখার জন্য স্থানীয় বাসিন্দারা আদালত চত্বরে হাজির হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগে বাজার সেরে বাড়ি ফেরার পথে চৈত্রপুর এলাকার কাছে দুষ্কৃতীরা তৃণমূলের ঐ জনপ্রতিনিধি মোস্তফা সাহেবের উপর বোমা ও গুলি চালায়। পরে তাঁর দেহ রাস্তার পাশে ধানখেতে ফেলে দেওয়া হয়। মৃতের স্ত্রী চায়না বিবি খুনের অভিযোগ দায়ের করেন। জেলা পুলিস মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে মূল অভিযুক্ত সবুর শেখকে গ্রেপ্তার করার চেষ্টা করে।
কিন্তু ঘটনার পরে গ্রামে সবুর গুলি চালিয়ে পুলিসের হাত থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, মুর্শিদাবাদ পুলিসের একটি দল মহারাষ্ট্রে গিয়েছিল। সেখানে মহারাষ্ট্র পুলিসের সাহায্য নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেখানকার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে মুর্শিদাবাদে নিয়ে এসে ফের আদালতে তোলা হয়। এই ভাড়াটে খুনিদের এর পিছনে কে বা কারা রয়েছে সেই নিয়ে এখন শুরু হয়েছে জোর তদন্ত।

Post a Comment