বিজেপি নেতার ভাড়া বাড়িতে মধুচক্র চলার অভিযোগ
দি নিউজ লায়নঃ এবার বিজেপি নেতার ভাড়া বাড়িতে রমরমিয়ে মধুচক্র চলার অভিযোগকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়াল গাইঘাটা এলাকায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তির রবিবার রাতে অভিযান চালিয়ে ঐ বিজেপি নেতার ভাড়া বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তিন জনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে ছিলেন একজন মহিলা এবং দুজন পুরুষ। ঘরের ভিতর থেকে বেশ কিছু কন্ডোম উদ্ধার করা হয়েছে।
সোমবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। এদিকে মধুচক্রের আসর থেকে তিন জনের গ্রেপ্তার হওয়ার ঘটনার পরেই পালিয়ে যান চাদপাড়া পশ্চিম মন্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ। স্থানীয় সুত্রে জানা গেছে গাইঘাটা ব্লকের চাদপাড়া পশ্চিম মন্ডলের সভাপতি হলেন বিশ্বজিৎ ঘোষ। গাইঘাটার রামপুর এলাকায় তার একটা বাড়ি রয়েছে।স্থানীয়দের অভিযোগ বিজেপি নেতার ঐ বাড়িতে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলত মধুচক্রের আসর।
স্থানীয়দের অভিযোগ ঐ বাড়িতে প্রায়ই বাইরের পুরুষ, মহিলারা আস যাওয়া করতেন।সেখানে মধুচক্রের আসর চলত বলেই অভিযোগ স্থানীয়দের। মধুচক্রের ব্যাবসার পাশাপাশি বিজেপি নেতার ঐ বাড়িতে শুটিংও হত বলেই অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে এর আগেও স্থানীয়রা পুলিশকে জানিয়েছিলেন। রবিবার রাতে মধুচক্রের আসর চলার খবর পেয়েই স্থানীয়রা খবর দেন পুলিশকে।রাতেই রামপুরের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষের বাড়িতে অভিযান চালায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সেখানে দুজন পুরুষ এবং একজন মহিলাকে আপত্তিজনক অবস্থায় গ্রেপ্তার করে।গাইঘাটা থানার পুলুশ জানিয়েছে ধৃতদের বাড়ি গাইঘাটা এবং হালিশহর এলাকায়।
সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।পুলিশ জানিয়েছে ঘটনার পরেই পালিয়ে গেছেন বিশ্বজিৎ ঘোষ। এই বিষয়ে চাদপাড়া মন্ডল সভাপতি বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন এই বাড়িটি তার কেনার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি কেনেন নি। ফলে বাড়িটি তার নয়। রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে।

Post a Comment