বার্গার খেতে গিয়ে বিপাকে তরুণী, মাংস নয়, মুখে পড়ে মানুষের আঙুল, তারপর...
দি নিউজ লায়নঃ ডেইলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী,বলিভিয়ার এক তরুণী এস্তোফানি বেনিতেজ সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে বেশ কিছু বার্গার কিনে বাড়িতে নিয়ে খেতে গিয়ে বিপাকে পড়েন। কারণ, মুখে মাংস নয়, এক মানুষের আঙুল তাঁর মুখে এসে ঠেকেছে। এরপরেই কার্যত ঘাবড়ে যান ওই তরুণী।
কী করে বার্গারের মধ্যে মানুষের আঙুল এলো তা ভেবেই উঠতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি সম্পর্কে তিনি লেখেন। তারপরেই কার্যত ভাইরাল হয়ে যায় পোস্টটি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসে। পরে অবস্য চাপে পড়ে সাফাই দিয়েছে রেস্তোরাঁ। জানিয়েছে, বার্গার তৈরির সময়ে এক কর্মীর আঙুল কেটে যায়। সেই কাটা আঙুল ভুলবশত প্যাক করে দেওয়া হয়। এই ঘটনায় অনেকেই রেস্তোরার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান।

Post a Comment