এখানে দুর্গাকে বিসর্জনের আগে টুকরো টুকরো করে কাটা হয়
দি নিউজ লায়নঃ বাংলা জুড়ে এমন হাজারও গল্প লুকিয়ে আছে। শক্তি প্রদর্শনের জন্যই তো রাজা বা জমিদারেরা মায়ের পুজো করতেন। আর যাঁদের পুজো করার অধিকার ছিল না, তাঁরা আশ্রয় নিতেন স্বপ্নের। স্বপ্নাদেশে মা যদি বলেই থাকেন তাঁর পুজো করার জন্য, তাহলে আর আটকায় কে? বাংলা জুড়ে এমন হাজারও গল্প লুকিয়ে আছে। এমনই একটি গল্প হল মুর্সিদাবাদের সোনারন্দি রাজবাড়ির দুর্গা পুজো।
মুর্সিদাবাদের সোনারন্দি রাজবাড়ির আজ দৈন দশা! তবে, একসময়ে এই বাড়ির পুজোও ছিল খুব বিখ্যাত। রাজবাড়িতে একটি পুকুর আছে। অনেক মাছ সেখানে কিলবিল করে। প্রত্যেকতা মাছের আলাদা আলাদা নাম। মনস্কামনা পূর্ণ হলে লোকে ওই পুকুরে বিভিন্ন নামে মাছ ছাড়েন।
তারপর, এক বছর বাদে এসেও যদি খাবার দিয়ে মাছটাকে নাম ধরে ডাকা হয়, মাছটা লাফ দিয়ে উঠে এসে হাত থেকে খাবার খেয়ে যায়। কোচবিহার অঞ্চলে আবার আরেক অবাক কাণ্ড! দুর্গাকে বিসর্জনের আগে টুকরো টুকরো করে কাটা হয়।

Post a Comment