গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল যুব সভাপতি
দি নিউজ লায়নঃ বাড়ি ফেরার পথে দূষ্কৃতিদের গুলিতে খুন হলেন আউসগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি। দূষ্কৃতিদের মূল লক্ষ্য ছিলো পঞ্চায়েত প্রধান। তাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল গুলি। গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে লাগে প্রধানের পরিবর্তে তার ছেলের গায়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিন আউসগ্রামের গেরাই গ্রামে দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে ছিলেন ওই দুজন।
কর্মসূচি সম্পূর্ণ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বাইকে চড়ে জঙ্গলের পথ দিয়ে ফিরছিলেন তারা। রাস্তার মাঝখানে জনাপাঁচেক দূষ্কৃতি তাদের পথ আটকায় এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলির নিশানা মূলত শ্যামল বক্সির দিকে হলেও তার ছেলে আউসগ্রাম-২ ব্লকের প্রাক্তন যুব সভাপতি চঞ্চল বক্সি গুলি বিদ্ধ হয়। তার পেটে,বুকে ও পিঠে তিনটি গুলি লাগে। খবর পেয়ে গেরাই অঞ্চলের বাসিন্দারা চঞ্চল কে উদ্ধার করে চিকিৎসার জন্য জামতারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
এর ফলে আউসগ্রাম-২ ব্লকে দেখা যায় ব্যাপক উত্তেজনা। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করেছে আমাদের যুব সভাপতি কে। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে বারবার বিজেপি। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক এবং দোষীদের শাস্তি হোক।
এবিষয়ে তৃনমূলের বীরভূমের জেলা সভাপতি তথা আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মন্ডল সরাসরি অভিযোগ করে বলেন গুলি চালানোর ঘটনায় বিজেপির হাত রয়েছে। বিধানসভা ভোটে হারের পর থেকে বিজেপি ক্রমশ আউসগ্রামে অশান্তি পাকানোর চেষ্টা করে যাচ্ছিল।

Post a Comment