ফের ভাজপায় ভাঙন। ১ হাজার নেতা-কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে ভাজপায় জোরালো ভাঙন । প্রায় হাজার ভাজপা নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। ১৯৩ জন দলীয় কর্মী নিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা বর্তমান তমলুক নগর মণ্ডলের সম্পাদক দেবশ্রী মাইতি । আজ তমলুক শহর তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে রাজনৈতিক কর্মিসভাতে মন্ত্রী সৌমেন মহাপাত্র, এবং তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবপ্রসাদ মন্ডলের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদেন তিনি ।
তাঁর অভিযোগ বিজেপি দলে বন্ধুপ্রীতি পরিবারতন্ত্র এবং নিচুতলার কর্মীদেরকে প্রাধান্য না দেওয়ার জন্যই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন । পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর মোট ৭২৩ জন বিজেপি কর্মী ও যোগদান করলেন তৃণমূলে। দলত্যাগী বিজেপি নেতা কর্মীদের অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু বিজেপিতে দুষ্কৃতীদের আমদানি করেছেন নিজের মৌরসিপাট্টা চালানোর চেষ্টা করছেন দলীয় শীর্ষ নেতৃত্বকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি শুভেন্দুর অনুগামীরা তাদের ভয় দেখাচ্ছে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে তাই পুরনো দলে অপমানিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তারা আগামী দিনে মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন যোগ্য চলছে তাতে তারা শামিল হবেন এবং দলের নির্দেশ মেনে কর্মসূচি করবেন।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ধরেছে বহু নেতাকর্মী তারা দল ছাড়তেছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তাদের আবেদন বিবেচনা করে দেখা হচ্ছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা হচ্ছে আগামী দিনে ধাপে ধাপে আরও বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন বিজেপি ছেড়ে।

Post a Comment