আয়রন কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লক্ষ - The News Lion

আয়রন কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লক্ষ

 


দি নিউজ লায়নঃ    বিধ্বংসী আগুন লাগলো জামুরিয়া এক বেসরকারি কারখানায়।  জামুরিয়ার ধসল এলাকায় একটি কাস্টিং আয়রণ কারখানায় এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে কাস্টিং আয়রণ তেলে ডুবিয়ে প্রক্রিয়াজাত করার  সময় এই দুর্ঘটনা ঘটে কারখানার ভেতরে। আররণ কাস্ট হিট করার সময় বেশি হিট হয়ে যাওয়ায় ইঞ্জিন ওয়েলে আগুন লেগে যায়। 


প্রায় ৮ থেকে ১০ হাজার লিটার ওয়েল বা তেল জ্বলে ওঠে। আগুনের জেরে একটি ক্রেন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ঘটনাস্থল থেকে শ্রমিকরা দূরে থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। তাঁরা কারখানার বাইরে বেরিয়ে আসেন। কারখানার জেনারেল ম্যানেজার দেবাশীষ ঘোষাল জানান জিনিষপত্র নষ্ট ছাড়া অন্য কোনও বিপদ ঘটেনি। তবে ২০ থেকে ২৫ লাখ টাকার জিনিসপত্ত নষ্ট হয়েছে বলে জানাগেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.