গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের, তারপর... - The News Lion

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের, তারপর...

 


দি নিউজ লায়নঃ   দ্বিতীয় হুগলী সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। তাঁকে উদ্ধার করেন সেইসময় গঙ্গায় টহলরত পুলিশ কর্মীরা। রবিবার দুপুরে বছর পঁচিশের অমিত সিং নামের ওই যুবক গঙ্গায় আত্মহত্যার জন্য ঝাঁপ দেন। তাঁকে গঙ্গা থেকে পুলিশ দ্রুত  উদ্ধার করে চিকিৎসার জন্য  হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ অমিত দ্বিতীয় হুগলি সেতু থেকে হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেন। গঙ্গার যে জায়গায় অমিত পড়েছিলেন সেইসময় গঙ্গার সেখান দিয়ে যাচ্ছিল পুলিশের একটি লঞ্চ। তখন জলে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌছোন পুলিশ কর্মীরা। সেখান থেকে তাঁরা উদ্ধার করেন আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া অমিতকে। তাঁকে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.