করিনার পড়নে থাকা এই গর্জিয়াস লেহেঙ্গার দাম কত জানেন? - The News Lion

করিনার পড়নে থাকা এই গর্জিয়াস লেহেঙ্গার দাম কত জানেন?


দি নিউজ লায়নঃ  কারিনা কাপুর খান যে একজন সত্যিকারের ফ্যাশনিস্তা, এ নিয়ে তাঁর অনুরাগীদের কোনও সন্দেহ নেই। তা তিনি যে কোনও পোশাকি পরুন না কেন, বেবো কখনও ফ্যাশন পুলিশদের হতাশ করেন না। এবারও তার ব্যতিক্রম হলো না। বলিউড বাবলের খবর, সম্প্রতি কারিনা কাপুর খান সামাজিক পাতায় ভক্তদের জন্য ছবি ভাগাভাগি করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি অনিল কাপুরের সঙ্গে পোজ দিয়েছেন।


আর কারিনা পরেছেন সোনালি আনারকলি সেট ও হীরার অলংকার। মনে হচ্ছে, এ ছবিগুলো শুটের অংশ।  যে আনারকলি পোশাক কারিনা পরেছেন, তা রিধি মেহরার ডিজাইনকৃত। জর্জেট গোল্ডেন ইয়েলো জামার সঙ্গে ম্যাচ করে তৈরি করা হয়েছে ওড়না। ছিল চান্দবালি কানের দুল। বিয়ে বা যে কোনও উৎসবের সাজের জন্য এ পোশাক তৈরি।   সে যা-ই হোক, এই গর্জিয়াস লেহেঙ্গার দাম কত জানেন?


সূত্রের খবর অনুযায়ী, এর দাম এক লাখ ৪৮ হাজার টাকা। তো, আপনি কি এই লেহেঙ্গা কেনার জন্য প্রস্তুত?  সম্প্রতি প্রকাশ হয়েছে মাতৃত্ব নিয়ে কারিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’। নিজের বইকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন ‘তৃতীয় সন্তান’ হিসেবে। বইটিতে কারিনার দুবার মা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.