সমবায় ব্যাঙ্কের তদন্তে গড়িমসি নিয়ে মমতার রোষের মুখে অরূপ রায়
দি নিউজ লায়নঃ সমবায় ব্যাঙ্কের হিসাবের তদন্তে গড়িমসি নিয়ে বুধবার প্রশাসনিক বৈঠকে মমতার রোষের মুখে পড়েন সমবায় মন্ত্রী অরূপ রায়। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের হিসাবপত্তর খতিয়ে দেখতে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাঁথি ছাড়াও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।
এ দিন অরূপ রায়কে মমতা বলেন,'কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিট হচ্ছে না কেন? তদন্ত করতে গেলেও কি হাইকোর্টের অনুমতি প্রয়োজন?' বেনামি অ্যাকাউন্টের টাকা সরকারি কোষাগারে আনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। অডিট করতে কেউ বারণ করেনি! অডিট সরকার করতেই পারে।
Post a Comment