আজ মালদায় পালিত হল স্বাধীনতা দিবস - The News Lion

আজ মালদায় পালিত হল স্বাধীনতা দিবস

  


দি নিউজ লায়নঃ ১৫ আগস্ট নয়,  মালদা জেলা স্বাধীন হয়েছিল ১৮ আগস্ট।  আর সেই উপলক্ষে বুধবার মালদায় পালিত হল স্বাধীনতা দিবস উদযাপন উৎসব। এদিন মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায় সাড়ম্বরে জেলা তৃণমূল নেতৃত্ব এই স্বাধীনতা দিবস পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমনা আগারওয়ালা সহ অন্যান্যরা। 


এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নতুন পোশাক এবং চকলেট বিলি করা হয়। পাশাপাশি শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় শিশুদের অভিভাবকদের হাতে। স্থানীয় তৃণমূল সূত্রে জানা গিয়েছে , ১৯৪৭ সালে ১৫  আগস্ট যখন ভারত স্বাধীন হয়েছিল। সেই সময় পাকিস্তানের (যা বর্তমানে বাংলাদেশ) দখলে ছিল মালদা জেলা । স্বাধীনতার আনন্দে যখন গোটা দেশ মাতোয়ারা ছিল। সেই সময় পরাধীনতার অন্ধকারে ডুবে ছিল এই মালদা জেলার বাসিন্দারা।


 এরপর এই জেলার বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা উদ্যোগী হয়েছিলেন মালদাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য। তিনদিন টানাপোড়েনের পর অবশেষে ১৮ আগস্ট মালদা জেলা কালেক্টরের ভবনে পাকিস্তানি পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর সেই দিন থেকেই নিয়ম করে ১৮ আগস্ট মালদহে স্বাধীনতা দিবস পালন হয়ে আসছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.