আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে আতঙ্কে জয়া - The News Lion

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে আতঙ্কে জয়া

 


দি নিউজ লায়নঃ  আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে আতঙ্কে জয়া আহসান। এদিন অভিনেত্রী বলেন, আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।


 ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি।   আগামী ২০ আগস্ট কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়ার নতুন সিনেমা ‘বিনিসুতোয়’। এই সিনেমা নিয়ে সম্প্রতি এক প্রশ্নের জবাবে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে এ আশঙ্কার কথা জানান দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।  প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান বাহিনী। মার্কিন সেনারা চলে যাওয়ার পরই পুরো আফগানিস্তান এখন তালেবান বাহিনীর দখলে।  ইতোমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.