বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের তপশিলি জাতির শংসাপত্র জাল করার অভিযোগ
দি নিউজ লায়নঃ ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের তপশিলি জাতির শংসাপত্র জাল করার অভিযোগ তুলে সরব হলেন দলেরই ওপর আরেক নেতা তরুণ রজক। এনিয়ে মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তুমুল রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তরুণ রজক সেই দলের বর্তমান পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাতিগত শংসাপত্র জাল করে ক্ষমতায় বসার অভিযোগ তুলেছেন।
এব্যাপারে ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েছেন চৌকিমিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রাক্তন প্রধানের স্বামী তরুণ রজক। আর এই ঘটনায় ফের মানিকচক ব্লকে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এদিকে দলেরই প্রাক্তন এবং বর্তমান পঞ্চায়েত প্রধানের গোষ্ঠী কোন্দলে জেরবার স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি জেলা নেতৃত্ব। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে চৌকিমিরদাদপুর গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি ।
সেই সময় বিজেপি দলের প্রধান হন মাম্পি রজক। দীর্ঘ কয়েক বছর গ্রাম পঞ্চায়েত তার তদারকিতে চলার পর, সম্প্রতি বিজেপি দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে অনাস্থা আনা হয়। এরপর চৌকিমিরদাদপুর গ্রাম পঞ্চায়েত নতুন বিজেপি দলের প্রধান হন শুকনি সাহা।
বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, নিয়ম মেনেই প্রধানের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব দেওয়া হয় শুকনি সাহাকে। তবে বর্তমান দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার কোনো ভিত্তি নেই। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বিজেপি জাল সার্টিফিকেট ওই গ্রাম পঞ্চায়েত দখল করেছে। আমি বিডিওকে বলেছি ঘটনার তদন্ত করতে। বিজেপি এই ধরনের কারচুপি নিয়মবহির্ভূত কাজ করেই নিজেদের ক্ষমতা বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

Post a Comment