পনের তিন লক্ষ টাকা দিতে না পারায় বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ, আত্মঘাতী হবু পাত্রী - The News Lion

পনের তিন লক্ষ টাকা দিতে না পারায় বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ, আত্মঘাতী হবু পাত্রী

 


দি নিউজ লায়নঃ  দাবিমতো পনের তিন লক্ষ টাকা একসঙ্গে দিতে না পারায় বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ বলে অভিযোগ। আর সেই ঘটনায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন কলেজ পড়ুয়া হবু পাত্রী। বৃহস্পতিবার রাতে শোবার ঘর থেকেই ওই কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী ঘোষপাড়া এলাকায় । এই ঘটনায় মৃতের পরিবার হবু জামাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।


 মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার রাতেই মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম রিণিকা ঘোষ (২০)। এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে পুরাতন মালদার গৌড় কলেজে কলা বিভাগের প্রথম বর্ষের ভর্তি হয়েছিল সে। মৃত ছাত্রীর বাবা সঞ্জয় ঘোষ পুলিশকে অভিযোগ জানিয়েছেন, গাজোল থানার আদিনা এলাকার জমি জায়গার ব্যবসায়ী এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। আগামী ৪ অগ্রহায়ণ বিয়ের দিন পাকা করা হয়েছিল। 


হবু-জামাই বিয়েতে পণ বাবদ তিন লক্ষ টাকা নগদ এবং তিন ভরি সোনার দাবি জানিয়েছিলেন। সেইমতো আমরা অগ্রিম ৯০ হাজার টাকা দিয়ে ফেলেছিলাম । কিন্তু পাত্রপক্ষ সম্পূর্ণ টাকা নেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসঙ্গে এত টাকা দিতে পারি নি । কিন্তু সেই টাকা বিয়ের আগেই মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল । গত সোমবার সেই ৯০ হাজার টাকা ফেরত দিয়ে যায় পাত্রপক্ষের পরিবার। এরপরই আমার মেয়ে বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পরে। বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে মেয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.