স্থায়ী লক্ষীর ভান্ডার শিবিরের উদ্বোধন করলেন জুন মালিয়া - The News Lion

স্থায়ী লক্ষীর ভান্ডার শিবিরের উদ্বোধন করলেন জুন মালিয়া

 


দি নিউজ লায়নঃ  দুয়ারে সরকার শিবিরে ভিড় সামাল দিতে মেদিনীপুর কলেজে শুক্রবার থেকে শুরু হলো স্থায়ী লক্ষীর ভান্ডার শিবির ।শুক্রবার এই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান । এদিন এই শিবিরে আসা মানুষজনের হাতে লক্ষীর ভান্ডারের আবেদনপত্র তুলে দেন তিনি ।


পশ্চিম মেদিনীপুরে লক্ষীর ভান্ডারে এখনো পর্যন্ত ৫ লক্ষ আবেদন জমা পড়েছে । আবেদনকারীদের চাপ সামাল দিতে শিবিরের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে । জুন মালিয়া জানান , রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প রূপায়ন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তাঁর চালু করা খাদ্য সাথী , স্বাস্থ্য সাথী , কন্যাশ্রী , রূপশ্রী , শিক্ষাশ্রী , সবুজসাথী , কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন রাজ্যের কোটি কোটি মানুষ । 


বিধায়ক জুন মালিয়া জানান , তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মহিলাদের কথা ভেবে তিনি চালু করেছেন লক্ষীর ভান্ডার । দুয়ারে সরকার শিবিরে চলা এই প্রকল্প এবার থেকে সবদিন চালু করার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছিল । নির্দিষ্ট শিবিরের পাশাপাশি এই শিবিরেও আবেদন পত্র তোলা ও জমা দেওয়ার কাজ চলবে । তাই মেদিনীপুর কলেজে স্থায়ী লক্ষীর ভান্ডার শিবির চালু করা হয়েছে বলে তিনি জানান ।এর ফলে মেদিনীপুর শহরের মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.