'বাবুলের জোশকে সংগঠনের কাজে লাগাতে চাই, মন্তব্য দিলপের
দি নিউজ লায়নঃ আজ শিলিগুড়িতে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া অলিম্পিয়ানদের সমর্থনে ম্যারাথন দৌঁড়তে দেখা যায় দিলীপ ঘোষকে। বিজেপি যুবমোর্চার আয়োজিত দৌঁড়ে অংশ নেওয়ার পর দিলীপ ঘোষকে বাবুল সুপ্রিয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাতে দিলীপ ঘোষ বলেন, 'ফেসবুক-ট্যুইটারে তিনি অনেক কিছু পোস্ট করেন। তবে তিনি দলেই আছেন, কিছু ছাড়বে না।
দল ফেসবুক, টুইটারে চলে না। বাবুলজি আমাদের সিনিয়র নেতা। পার্টির সঙ্গে আছেন, থাকবেন।' এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতিকে বলতে শোনা যায়, 'বাবুলের জোশ সংগঠনের কাজে লাগাতে চাই।' দিলীপের দাবি, বাবুল সুপ্রিয়কে বাংলার দলীয় সংগঠনের কাজে লাগাতে চাইছে বিজেপি। মন্ত্রীত্ব গেলেও বিজেপিতে বাবুলের গুরুত্ব কমেনি।

Post a Comment