জম্মু ও কাশ্মীরে পাথরবাজদের মিলবে না কোনও সরকারি সুবিধা
দি নিউজ লায়নঃ জম্মু ও কাশ্মীরের যারা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ে তাদের কড়া পদক্ষেপ নিল CID ও কাশ্মীরের স্পেশাল ব্রাঞ্চ। এদিন তারা একটি নির্দেশিকা জারি করে। যাতে বলা হয়েছে, পাশপোর্ট ভেরিফিকেশন, সরকারি চাকরি বা অন্য যে কোনও সরকারি সুবিধা কাউকে দেওয়ার আগে প্রশাসন খতিয়ে দেখবে সেই ব্যক্তির বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে।
যদি সংশ্লিষ্ট ব্যক্তি পাথরবাজ হয়ে থাকে. তাহলে তাকে কোনওরকম সরকারি সুবিধে দেওয়া হবে না। এমন কী তাকে সরকারি চাকরিও দেওয়া হবে না। প্রয়োজনে সেই অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে অভিযোগও দায়ের করতে পারে প্রশাসন।

Post a Comment