সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন এবং পরিবারের অন্যরা ছুটে আসলে তাঁকে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। এমনটাই অভিযোগ পরিবারের। এমন অভাবনীয় ঘটনায় হতচকিত জলপাইগুড়ির বোয়ালমারি এলাকার মানুষ। এই ঘটনার পর অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশের কাছে কড়া তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বৃদ্ধার মেডিকেল টেস্ট করানো হচ্ছে বলে জানানো হয়েছে। বার্ধক্যজনিত কারণে তিনি বাড়ির একটি আলাদা ঘরে থাকতেন। পড়শি হওয়ার সুবাদে বিষয়টি জানা ছিল অভিযুক্তের। সেই সুযোগে প্রতিবেশী ওই যুবক তার ঘরে ঢোকে বলে অভিযোগ বৃদ্ধা ও তার পরিবারের।

Post a Comment