ধান চাষের জমি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকায় ধান চাষের জমি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে বেলপাহাড়ি থানার পুলিশ ।মৃত মহিলার নাম শিলা মনি টুডু। তার বয়স ৬১ বছর । মৃত মহিলার বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানার তিলাবনি গ্রামে। মৃতের ছেলে উপেন্দ্র টুডু বলেন পাশের গ্রাম বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকায় তাদের চাষের জমি রয়েছে।
সেই জমিতে তার মা কাজ করতে গিয়েছিল। কিন্তু মাঠেই মা পড়ে রয়েছে বলে লোকমুখে শুনে মাঠে গিয়ে দেখি মা মৃত অবস্থায় পড়ে রয়েছে । কি করে মায়ের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। বেলপাহাড়ি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে মঙ্গলবার ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে বেলপাহাড়ি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment