ঘাটালের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়ন; মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি কখনো নৌকায় চেপে কখনো জলে নেমে বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি বন্যাকবলিত ঘাটাল এলাকার মানুষের সাথে কথা বলেন।
সেই সঙ্গে মানুষজন ঠিকভাবে ত্রান সামগ্রী পাচ্ছে কিনা তাও বানভাসি মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করেন। রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বন্যাকবলিত ঘাটাল মহকুমার বাসিন্দাদের বলেন আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই ,আপনারা আতঙ্কিত হবেন না, আপনাদের পাশে রাজ্য সরকার রয়েছে। আপনাদের খাদ্য ও পানীয় জল ,থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে ঘাটাল মহকুমা প্রশাসন।
তিনি আরো বলেন যে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বন্যার জল কমে যাওয়ার পর তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর তাদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে ঘরবাড়ির পাশাপাশি ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বলে মন্ত্রীকে জানিয়েছেন বন্যা কবলিত ঘাটালের বাসিন্দারা। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো কিছু দুর্গত মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া পাশাপাশি বানভাসি মানুষদের পাশে থাকার আশ্বাস দেন।

Post a Comment