লালগড়ে নরেন্দ্র মোদি ও বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ
দি নিউজ লায়ন; সোমবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর বিজেপি আশ্রিত গুন্ডাদের হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের লালগড়ের এসআই চকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় ।
ওই ধিক্কার মিছিলে নেতৃত্বদেন তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো ও তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃতরা। ধিক্কার মিছিল এ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী ও সমর্থকরা সামিল হয়েছিলেন। ওই মিছিল লালগড় বাজার পরিক্রমা করে।ওই মিছিল থেকে বিজেপিকে ধিক্কার জানানো হয় ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ।সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করে ধিক্কার জানান তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।সেই সঙ্গে স্লোগান ওঠে ত্রিপুরায় খেলা হবে ।
তৃণমূল কংগ্রেসের নেতারা সোমবারের ঘটনার তীব্র নিন্দা করেন এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন ত্রিপুরায় গণতন্ত্র নেই, ত্রিপুরায় গুন্ডারাজ রয়েছে । তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিনে ত্রিপুরা সহ সারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ,দেশের উন্নয়ন হবে।

Post a Comment