আসানসোল নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ৩৫ নাবালিকা - The News Lion

আসানসোল নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ৩৫ নাবালিকা

 


দি নিউজ লায়ন;  আসানসোল নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ৩৫ নাবালিকা। গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধপল্লিতে নাবালিকাদের উপস্থিতির কথা জানতে পেয়েছিলেন আসানসোলের পুলিস আধিকারিকরা। 


রাজ্য শিশু ও মহিলা কমিশনেও গোপন সূত্রে খবর যায় যে আসানসোলের নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লীতে অনেকজন নাবালিকা রয়েছে। তাঁদের দিয়ে দেহব্যবসা করানো হচ্ছে। সেই খবর পাওয়ার পরই কমিশনের চেয়ারম্যান অন্যন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ঠাকুর, মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জা-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে অভিযান চালায়। 


ওই এলাকা সেখান থেকে প্রায় ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে অনন্যা চক্রবর্তী বলেন, এদের মধ্যে বেশিরভাগই নাবালিকা।  তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাস্টডিতে দিয়ে দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে। সেখানেই আপাতত রাখা হবে এই নাবালিকাদের।  যদিও কীভাবে এই এলাকায় এসেছে, কোথায় বাড়ি, আসল পরিচয় কী, এ প্রশ্নের উত্তর পেতে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। এমনকি এই ঘটনার নেপথ্যকে তাও খুঁজে বের কররা চেষ্টা করছে পুলিশ । 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.