অলিম্পিকে এ এক নতুন নজির প্রতারণা করে জেতার চেষ্টায় কাজাখিস্তানের কুস্তিগীর নুরিস্লাম!
দি নিউজ লায়নঃ টোকিও অলিম্পিকে বুধবার কুস্তিতে ভারতের জন্য দিনটা ভালোই গিয়েছে। তবে ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠেছেন রবিকুমার দাহিয়া। কিন্তু এদিন লড়াইএর কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে।যেখানে দেখা যাচ্ছে, প্রতিপক্ষ কুস্তিগীর দীর্ঘক্ষন ধরে রবি কুমারের হাতে কামড়ে ধরে রাখে। যদিও রবিকুমার তার নিজের জায়গাটা একচুলও ছাড়েনি।
শেষমেষ সেমিফাইনালে করা টক্কর এর মধ্য দিয়ে জয় লাভ করেন রবিকুমার দাহিয়া। তাই কাজাখিস্তানের নুরিস্লাম সানায়েব নিজের ওপর থেকে সরানোর জন্য তার হাতে কামড়ে দিয়েছে। এই ঘটনার পর রবিকুমার দাহিয়া হাতে রীতিমতো কামড়ানোর দাগ দেখা যায়। তবে সেক্ষেত্রে কুস্তিগীরের ফ্যানেরা এই বিষয়টি ভালো চোখে দেখছেন না। তারা এ বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে দাহিয়া ফাইনালে পৌঁছাতেই ভারতের আরো একটি পদক নিশ্চিত হয়ে যায়। এই ঘটনার রীতিমতো অনেকে সমালোচনা করেছেন যার মধ্যে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ বলেন, 'এটা অনুচিত কাজ হয়েছে, কিন্তু কোনভাবেই রবি কুমারকে দমানো যায়নি'। কাজাখিস্তানে কুস্তিগীরের সমালোচনা করার পাশাপাশি তিনি রবিকেও প্রশংসায় ভরিয়ে দেয় দেশের প্রাক্তন ক্রিকেটার।এরপর তিনি স্বর্ণপদকের লড়াইতে ফাইনালে নামবেন বলে ঠিক করেন। এর আগে ভারতের হয়ে অনেক পদক জিতেছেন মীরাবাঈ চানু, পিভি সিন্ধু , লাভলিনা বোরগহেন।

Post a Comment