শিলিগুড়িতে খুন সিভিক ভলেন্টিয়ার
দি নিউজ লায়নঃ শিলিগুড়ির বিধাননগরে সিভিক ভলেন্টিয়ার অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য। শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন রয়েছে বলে খুনের অভিযোগ পরিবারের। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম দুলাল কর্মকার (৩০)। শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়ার বিধাননগরের বাসিন্দা তিনি। বিধাননগর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত ছিল দুলাল কর্মকার।
রবিবার রাস্তার ওপর তার মৃতদেহে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই পরিবারের কাছে খবর আসে। মৃতের ভাই জানান শনিবার রাতে স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা হয়। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ভাইয়ের বাড়িতে এসে রাতে ঘুমোতে আসেন তিনি। সকালের পরিবারের কাউকে কিছু না বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী খুঁজতে এলে তারা জানান সকালে বেরিয়ে গিয়েছে। এরপরই দুলালের খোঁজ পড়ে। অন্যদিকে একটি মৃতদের উদ্ধার করে পুলিশ পরিবারের সদস্যরা জানায় ভেবেছিলাম কোনো দুর্ঘটনা ঘটেছে কারো তাই হয়তো পুলিশ ডাক পাঠিয়েছে। গিয়ে দেখি ভাইয়ের দেহ পড়ে রয়েছে। তার সারা শরীরে দাউ বা ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের ভাইয়ের বক্তব্য-সিভিক ভলেন্টিয়ার ছিল অসাধু কাউকে কিছু বলার জেরেই হয়তো খুন করা হয়েছে তাকে। বসত বাড়ি থেকে ২০০মিটারের দূরত্বে এই সিভিক ভলেন্টিয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
ফাঁসীদেওয়া থানার পুলিশের তরফে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঠিক কি কারনে এভাবে রোষের মুখে পড়তে হলো সিভিক ভলেন্টিয়ার তা নিয়ে ধন্দে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ডিএসপি গ্রামীন অচিন্ত্য গুপ্ত থানায় এটা স্পষ্টত খুন। অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্ত করে গ্রেপ্তার করা হবে।

Post a Comment