মারুতির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এর ডুকি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর মারুতির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ জন ও আহত দুইজন। রবিবার দুর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়। ওই ঘটনায় দুই গাড়ির চালক সহ আরো এক জন জখম হন। তাঁদের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মারুতি গাড়ির চালকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
মৃতের নাম দিলীপ বারুনি (৩০)। ট্রাকের চালক ও মারুতি গাড়িতে থাকা একজনের চিকিৎসা চলছে হাসপাতালে তাদের অবস্থা সঙ্কটজনক। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। চন্দ্রকোনা রোড বিট হাউস এর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করে। পুলিশ মারুতি গাড়ির চালকের মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তর জন্য পাঠায় ।সেই সঙ্গে মারুতি গাড়ির চালক এর নাম জানা গেলে ও তার বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি। পুলিশ তার বাড়ির ঠিকানা খোঁজার চেষ্টা শুরু করেছে।

Post a Comment