বিহার নম্বরের বাইক সহ আটক এক যুবক
দি নিউজ লায়নঃ রাতের শহরে বিহার নম্বরের বাইক নিয়ে এক যুবককে আটক করতেই মিললো তিনটি আগ্নেয়াস্ত্র সমেত ছয় রাউন্ড স্বয়ংক্রিয় কার্তুজ ও কার্টিজ। ধৃতের নাম নিতেশ শা। শিলিগুড়ি ভূপেন্দ্রনগরের বাসিন্দা। জানা গিয়েছে রবিবার রাতে ভক্তিনগর থানা এলাকা থেকে বিহার নম্বরের বাইক সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ।
তার কাছ থেকে প্রথমে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রক রাউন্ড স্বয়ংক্রিয় কার্তুজ উদ্ধার হয়। এরপরই তল্লাশি চালাতে বাইক সঙ্গে সংযুক্ত বাক্স থেকে আরো একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড স্বয়ংক্রিয় কার্তুজ মেলে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সন্ধান মেলে তার বাড়িতে থাকা আরও একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড স্বয়ংক্রিয় কার্তুজের। যাত্রীদের বাড়িতে অভিযান চালিয়ে ড্রেসিন টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করে পুলিশ। ধৃতের বড় কোন দুষ্কৃতী চক্রের সঙ্গে যোগ হয়েছে বলে প্রাথমিক অনুমান ভক্তিনগর থানার পুলিশের। ধৃতের বিরুদ্ধে আর্মস এক্টে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment