বারুইপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক - The News Lion

বারুইপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক

 




দি নিউজ লায়নঃ  বারুইপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক,   নিজেকে বোর্ড অফ মেডিক্যাল কাউন্সিলের সদস্য।  আবার ভিজিল্যান্সের ডিজি পদমর্যাদার অফিসার পরিচয় দিয়ে অল্প বয়সী মেয়েদের  নিজের ফাঁদে ফেলত প্রতারক। তারপরে মেডিক্যাল পরীক্ষার নাম করে পুলিশের ভালো চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে করা হত প্রতারণা। এমন অভিযোগেই  গ্রেপ্তার হল এক ভুয়ো চিকিৎসক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মেডিক্যালের ভুয়ো পরিচয়পত্র, একটি মোবাইল। রবিবার বিকালে গড়িয়া এলাকা থেকে তাকে ধরে বারুইপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখর গঙ্গোপাধ্যায়। বালিগঞ্জের বাসিন্দা। অভিযুক্তকে সোমবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হবে।


 তদন্তকারী অফিসার বলেন, ৬০ বছর বয়স অভিযুক্তের। অল্পবয়সী মেয়েদের নিজের কথাবার্তা চালচলনে তার উপর নজর ঘুরিয়ে দিত। চাকরির জন্য অনেক তরুণী তার কাছে গেলে অভিযুক্ত বলত তার মেডিক্যাল পরিক্ষা ছাড়া পুলিশের চাকরির হবে না। এমনকী, পুলিশের কনস্টেবল, এস আই পদে চাকরি পাইয়ে দেবে বলে টোপ দেওয়া হত তাদের। কিন্তু মেডিক্যাল পরীক্ষার নাম করে তরুণীদের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হত। 


অফিসার আরও বলেন, অনেক পুলিস অফিসারের সঙ্গে তার পরিচয় আছে বলে নিজেকে জাহির করত ধৃত। এইভাবেই অনেক তরুণী প্রতারিত হয়েছিল। ২০১৬ সালে গড়িয়াহাট থানায় প্রতারণার অভিযোগে তাকে ধরেছিল পুলিশ । বারুইপুর থানায় গত জুলাই মাসে এক প্রতারিত মহিলা অভিযুক্তের নামে অভিযোগ করেন। এর ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরে। এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ খোঁজ চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.