মোবাইলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ মোবাইলে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত তিন চারদিন ধরে হাওড়ার চাটার্জিহাট থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূকে ফোন, ভিডিও কলিং এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। অশ্লীল মেসেজ পাঠানো থেকে শুরু করে কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করা হচ্ছিল। অবশেষে রবিবার ওই গৃহবধূ চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূর অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment