রায়গঞ্জ ব্লকের আরও একটি গ্রাম পঞ্চায়েতের দখল পেল তৃণমূল
দি নিউজ লায়নঃ আবারো বড়সড় ভাঙন ভাজপায়। রায়গঞ্জ ব্লকের আরো একটি গ্রাম পঞ্চায়েতের দখল পেল তৃণমূল। উল্লেখ্য গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ ব্লকের ও হেমতাবাদ বিধানসভার রামপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৯জনের মধ্যে ১০বিজয়ী সদস্যদের নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। বাকি ৯টি আসনের মধ্যে ৭টি পায় তৃনমুল কংগ্রেস ও ২টি ছিল বাম-কংগ্রেস জোটের দখলে। বুধবার জোটের দুই সদস্য ও বিজেপি থেকে ৩জন তৃনমুলে যোগ দিলে মোট ১০জন সদস্য নিয়ে পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করল তৃনমুল কংগ্রেস।
নতুন তৃনমুল বোর্ডের প্রধান নির্বাচিত হন দীপন কর্মকার, উপ-প্রধান হলেন গৌতম সরকার। এদিন হেমতাবাদের তৃনমুল বিধায়ক সত্যজিৎ বর্মন, জেলা তৃনমুলের সহ-সভাপতি পুর্নেন্দু দে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানষ ঘোষের নেতৃত্বে এই যোগদান ও বোর্ড গঠন কর্মসুচী হয়। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায়। এদিকে বিধানসভা নির্বাচনের পর বিগত একমাসের মধ্যে পরপর ৪টি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। বিরোধি দলের গ্রাম পঞ্চায়েতগুলির সদস্যরা রাজ্যের উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবী তৃণমূল নেতৃত্বের।

Post a Comment