ত্রিপুরা নির্বাচন দায়ভার পেতে চলেছে অনুব্রত মন্ডল? জল্পনা তুঙ্গে - The News Lion

ত্রিপুরা নির্বাচন দায়ভার পেতে চলেছে অনুব্রত মন্ডল? জল্পনা তুঙ্গে

 


দি নিউজ লায়নঃ  এবার ত্রিপুরাতে প্রচারে যেতে পারেন অনুব্রত মন্ডল। কলকাতায় হাসপাতালে আক্রান্ত সুদীপ রাহাকে দেখতে যাওয়ার পর রাজনৈতিক মহলে এমনই জল্পনা শুরু হয়েছে। এদিন বেলার দিকে কলকাতার এস.এস.কে.এম উর্ডবার্ন ওর্য়াড এ আক্রান্ত সুদীপ রাহার  শারীরিক অবস্থার  সরজমিনে  যান জেলা সভাপতি অনুব্রত মন্ডল। 


অনুব্রত মন্ডলের সাক্ষাৎ পেয়ে আহত সুদীপ রাহার মনোবল অনেকটাই চাঙ্গা বলে জানা গেছে। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তাহলে কি ত্রিপুরা নির্বাচন দায়ভার পেতে চলেছে অনুব্রত মন্ডল? ত্রিপুরার তৃণমূল সমর্থকেরা নির্বাচন প্রচারে চাইছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে।  অনুব্রত ম্যাজিক কেমন কাজ করে ত্রিপুরায় সেটাই এখন অঙ্কের নিয়মে একে একে দুয়ের মতো।  


অনুব্রত মন্ডল  স্পষ্ট জানিয়েছেন তিনি একজন দলের কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  যা নির্দেশ দেবে। তা অক্ষরে অক্ষরে পালন করা  তাঁর দায়িত্ব। অনান্য তৃণমূল কর্মীদের এই কথা মেনে চলটা উচিত। বিজেপি একটা শয়তান দল, ত্রিপুরার বিজেপি কেন যুব তৃণমূল নেতৃত্বদের উপর এইরকম হামলা চালালো। তার উত্তর দিতে হবে রাজ্য বিজেপিকে।এ রাজ্যে তো অনেক নেতা মন্ত্রী ভোটের সময় ঝাঁপিয়ে পড়েছিল।কই তৃণমূল সমর্থক তো কাউকে মারধর করে নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.