মালদা ডিভিশন থেকে ট্রেন চলাচলের ক্ষেত্রে সর্তকতা - The News Lion

মালদা ডিভিশন থেকে ট্রেন চলাচলের ক্ষেত্রে সর্তকতা

 


দি নিউজ লায়নঃ  গঙ্গা নদীর জল বাড়তেই পূর্ব রেলের মালদা ডিভিশন থেকে ট্রেন চলাচলের ক্ষেত্রে সর্তকতা জারি করা হয়েছে । ইতিমধ্যে মালদা ডিভিশনের অন্তর্গত বিহারের বেশ কিছু এলাকার রেল লাইন ঘেঁষে নদীর জল বইছে। সেক্ষেত্রেও যাতে রেল ট্রাকে কোনরকম বিপদ না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে দূরপাল্লার মালদা রুটের ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলে মালদা ডিআরএম সূত্রে জানা গিয়েছে।  পাশাপাশি বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। বর্ষার মরশুমে বিহারে গঙ্গা নদীর জল বাড়ার ফলে মূলত পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।


মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের সাহেবগঞ্জ , জামালপুর , জয়নগর , ভাগলপুরের একটি অংশ পর্যন্ত রয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত । ওইসব এলাকার বেশ কিছু কালভার্টের নীচ দিয়ে নদীর জল বইছে। যেখানে ট্রেন লাইন রয়েছে। ওইসব এলাকায় রেল ট্রাকের যাতে কোনরকম ক্ষতি না হয় সে ব্যাপারেও বাড়তি নজর দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিহার সংলগ্ন মালদা ডিভিশন এর বিভিন্ন রেলের কালভার্টের নিচ  দিয়ে প্রচন্ড স্রোতে বইছে নদীর জল। এই মত অবস্থায় দূরপাল্লার  বেশকিছু ট্রেনের রুট ঘোরানো হয়েছে। পাশাপাশি ১৩ ট্রেন বাতিল করা হয়েছে। 


পূর্ব রেলের মালদা ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গঙ্গার জল বাড়ায় সাহেবগঞ্জ থেকে ভাগলপুর , আবার ভাগলপুর থেকে জামালপুর রেল লাইনে ঘেঁষে গিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার রেল ব্রিজের গার্ডার ছুঁয়ে গেছে গঙ্গা নদীর জল। তাই রেলের পক্ষ থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, কাটিহার হয়ে দিল্লি যাচ্ছে। ভাগলপুর সাহেবগঞ্জ ,জামালপুর ,জয়নগর, মুঙ্গের, এলাকার বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ট্রাক থেকে জল নিচে নামার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মালদার ডিআরএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.