লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের ফরম ফিলাপে সহায়তা করলেন বিধায়ক - The News Lion

লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের ফরম ফিলাপে সহায়তা করলেন বিধায়ক

 


দি নিউজ লায়নঃ   সাধারণ মানুষের আগ্রহ রয়েছে দুয়ারে সরকার এবং লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন করার। সেক্ষেত্রে উপচে পড়ছে মহিলাদের ভিড় । আর সুষ্ঠুভাবে এইসব প্রকল্পের আবেদনের কাজ সম্পন্ন করার জন্য দাঁড়িয়ে থেকে আবেদনপত্র বিলি এবং সেই কাজের তদারকি করলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্তারা। এমনকি আবেদনকারীদের লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করতে দেখা যায় তৃণমূল বিধায়ককে।


 বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের একটি হাইস্কুল প্রাঙ্গণে দুয়ারে সরকার, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র বিলি করা এবং জমা নেওয়ার কাজ চলে সারাদিন। আর সেখানেই সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে এই আবেদন পত্র সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও বিজয় গিরি, তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনসহ পুলিশ প্রশাসনের কর্তারা। 


এদেন লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলা আবেদনকারীদের বক্তব্য, তৃণমূল বিধায়ক, পুলিশ ও প্রশাসনের কর্তারা এদিন যেভাবে দাঁড়িয়ে থেকে সুষ্ঠুভাবে আবেদন পত্র দেওয়া এবং নেওয়ার কাজ করেছেন, তাতে কাউকেই দূর্ভোগে পড়তে হয় নি। আমরা চাই এই ভাবেই তদারকি করুক প্রশাসন। স্থানীয় তৃনমূল বিধায়ক তজমুল হোসেন বলেন, দৌলতপুর হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সমস্যাই না পড়েন তার জন্য এখানে এসেছি। দাঁড়িয়ে থেকে তদারকি করেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনকল্যাণমূলক প্রকল্প বিশেষ করে লক্ষীর ভান্ডার নিয়ে মহিলারা খুব খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.