টানা বৃষ্টিতে উত্তর কোরিয়ায় ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি ঘরবাড়ি - The News Lion

টানা বৃষ্টিতে উত্তর কোরিয়ায় ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি ঘরবাড়ি

 


দি নিউজ লায়নঃ  টানা বৃষ্টিতে উত্তর কোরিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উপদ্রুত এলাকার পাঁচ হাজারের বেশি মানুষ। এমনটাই সূত্রের খবর।  কেসিটিভির এক ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যাকবলিত এলাকায় জল প্রায় বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু। দেশটির হ্যামগিউ প্রদেশে হাজার হাজার হেক্টর ফসলের জমি জলে তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। 


নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণে নির্মাণ করা বাঁধগুলোও ভেঙে পড়েছে। বন্যাকবলিত অঞ্চলগুলোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন বলে কেসিএন জানিয়েছে।  আগামী ১০ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন উত্তর কোরিয়ার আবহাওয়া অফিসের উপপ্রধান রি ইয়ং ন্যাম। তিনি বলেন, আরও বৃষ্টিপাত বন্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।  দুর্বল অবকাঠামো এবং বহির্বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন থাকার কারণে প্রাকৃতিক দুর্যোগের আঘাত বেশি প্রকট হয় উত্তর কোরিয়ায়। 


নির্বিচারে বন উজাড় দেশটিতে বন্যার ঝুঁকি বহু গুণে বাড়িয়ে তুলেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।  চলমান বন্যা পরিস্থিতির মধ্যে তীব্র খাদ্যসংকটে ভুগছে উত্তর কোরিয়া। গত জুনে খাদ্যসংকটের কথা স্বীকার করে দেশটির সরকার। দীর্ঘ সময় ধরেই দেশটির কৃষিব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর জেরে দেশটির খাবারের জোগান মেটাতে হিমশিম খেতে হয় পিয়ংইয়ংকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.