যুক্তরাষ্ট্রে প্রতিদিন লক্ষাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে - The News Lion

যুক্তরাষ্ট্রে প্রতিদিন লক্ষাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে

  


দি নিউজ লায়নঃ  ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন লক্ষাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। গত শীতের পর আবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা ডেল্টার বিস্তার ঠেকাতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।  যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, কোভিড টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর দেশটির মোট ৭০.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। আর দুই ডোজ নেওয়া প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ৬০.৯ শতাংশ।    


 তবে দেশটির অনেকে এখনো টিকা নিতে অনীহা প্রকাশ করছেন। লাখ লাখ মানুষ টিকা নেননি। টিকা নিতে সরকার নানা প্রণোদনা ও প্রচারণা চালাচ্ছে। তবে টিকাদানের হার কম থাকা ফ্লোরিডা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোতে সংক্রমণ ঊর্ধ্বমুখী।  সিডিসির পরিচালক রোশেলে ওয়ালেনেস্কি সংবাদমাধ্যমকে বলেন, ‌‘আমাদের মডেলে দেখা যাচ্ছে যে, যদি আমরা মানুষকে টিকা দিতে না পারি, তাহলে প্রতিদিন লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে। 


যেমনটা হয়েছিল গত জানুয়ারির শুরুতে।’  নয় মাস পর গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে দৈনিক লক্ষাধিক রোগী শনাক্ত হতে থাকে। পরে জানুয়ারির দিকে সেই সংক্রমণ আড়াই লাখ পেরিয়ে যায়। তবে জুনে দৈনিক গড়ে আক্রান্ত ছিল ১১ হাজারের মতো। এর ছয় সপ্তাহ পর এখন আবার দৈনিক লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন কোটি ৫৭ লাখের বেশি কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ লাখ ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। করোনা শনাক্ত ও মৃত্যুতে বরাবরের মতো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে প্রকোপ নিয়ে ফের উদ্বেগ দেখা দিয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.