একদিনে করোনায় কোন জেলায় কতজনের মৃত্যু - The News Lion

একদিনে করোনায় কোন জেলায় কতজনের মৃত্যু



বৈশ্বিক করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন মারা গেছেন এবং সর্বনিম্ন ৬ জন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোন জেলায় কতজন মারা গেছেন তার সংখ্যা বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল-

ঢাকা বিভাগ

ঢাকা মহানগরে ৫০, ফরিদপুরে ৪, গাজীপুরে ৫, গোপালগঞ্জ ২, কিশোরগঞ্জে ৭, মাদারীপুর ৩, মানিকগঞ্জ ৭, মুন্সিগঞ্জ ৬, নারায়ণগঞ্জ ৭, নরসিংদী ৩, রাজবাড়ি ৫, শরীয়তপুর ২, টাঙ্গাইল ৪।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় ২ জন, নেত্রকোনায় ২, জামালপুর ১, শেরপুর ১।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় ১৫ জন, কক্সবাজার ১, রাঙামাটি ২, খাগড়াছড়ি ১, ফেনী ২, নোয়াখালী ৬, লক্ষ্মীপুরে ৩, চাঁদপুরে ৮, কুমিল্লা ১০, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ জন মারা গেছেন।

রাজশাহী বিভাগ

রাজশাহী জেলায় ৩ জন, নাটোর ১, বগুড়ায় ২, পাবনায় ২, জয়পুরহাট ১, সিরাজগঞ্জে ৩ জন মারা গেছেন।

রংপুর বিভাগ

রংপুর জেলায় ১ জন, কুড়িগ্রাম ১, গাইবান্ধায় ১, পঞ্চগড়ে ১, ঠাকুরগাঁওয়ে ১, দিনাজপুরে ৫ জন মারা গেছেন।

খুলনা বিভাগ

খুলনা জেলায় ১ জন, বাগেরহাট ২, যশোরে ৬, মাগুরায় ২, ঝিনাইদহে ৪, মেহেরপুরে ২, কুষ্টিয়ায় ১১ ও চুয়াডাঙ্গায় ২ জন মারা গেছেন।

বরিশাল বিভাগ

বরিশালে ৪, পটুয়াখালি ৩, ভোলা ৪, পিরোজপুর ১ জন মারা গেছেন।

সিলেট বিভাগ

সিলেট জেলায় ২, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.