রেডক্রশ সোসাইটির উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
দি নিউজ লায়নঃ মেদিনীপুরের অমর শহিদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে ও করোনা পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রশ সোসাইটির উদ্যোগে বুধবার মেদিনীপুর সদর ব্লক এলাকার ৫ নম্বর অঞ্চলের বাহারবাড়ুয়া ভগীরথ ও শিরোমনি অঞ্চলের বিরসা গ্রামে ২২০ জন দুঃস্থ ও তপশীলি জাতি - উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সূচনা করেন এলাকার বিধায়ক তথা এম. কে.ডি এর চেয়ারম্যান ও মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দীনেন রায়। তিনি বলেন রেডক্রশ সোসাইটির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। ত্রাণ সামগ্রী তুলেদেন জেলা রেডক্রশ সোসাইটির সম্পাদক ডাঃ গোলক বিহারী মাজি , চিত্তরঞ্জন মুখার্জী , অনাদি কুমার জানা ,পঙ্কজ পাত্র , কুনাল ব্যানার্জ্জী , অমিত কুমার সাহু , শীর্ষেন্দু শ্যাসমল প্রমুখ। উপস্থিত ছিলেন দুই পঞ্চায়েত সদস্য মলয় ঘোষ ও রাজু মাইতি ,এলাকার সমাজ কর্মী অসীম রায় , বাবলু মান্ডি , নিখিল হেমব্রম প্রমুখ।

Post a Comment