বিজেপির গণবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ফেডারেশনের - The News Lion

বিজেপির গণবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ফেডারেশনের

 


দি নিউজ লায়নঃ  বিজেপির গণবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ফেডারেশনের। বুধবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন একাধিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক সভাপতি সুভাষ সরকার সম্পাদক দীপঙ্কর ঘোষ অন্যতম কর্মকর্তা মদন পাল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্ত দপ্তরের কর্মদক্ষ পরিমল দেবনাথ, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রাক্তন কাউন্সিলার নির্মল কান্তি দেব সহ একাধিক নেতৃত্ব।


 নেতৃত্তের অভিযোগ যে কেন্দ্রের বিজেপি সরকার দিনের-পর-দিন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে চলছে এর পরে সাধারণ মানুষের নাভিশ্বাস। সংগঠনের ফিল কর্মচারীদেরকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সাথে যুক্ত করার আবেদন জানানো হয়েছে। কেন্দ্র সরকার একাধিক রাষ্ট্রয়ত্ত সংস্থাকে বিক্রি করার চক্রান্ত করছে। এই সাথে ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আমাদের তৃণমূল নেতৃত্ব সেখানে গেলে তাদের উপর বিজেপির গুন্ডারা বারবার হামলা সংঘটিত করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আগামী দিন তোড়জোড় হবে।


 তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন কর্মচারীরা। এছাড়াও এদিন ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন কর্মচারী অবসর নেওয়া মোট পাঁচজন কে সম্মান জানানো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সনদ চ্যাটার্জী স্বপন গড়াই তপন প্রসাদ পাল গোপেশ্বর সামন্ত সুশান্ত কুমার মিত্র ও তড়িৎ কুমার কুন্ডু সহ অনেকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.