আইসিডিএস কর্মীদের সাইকেল মিছিল - The News Lion

আইসিডিএস কর্মীদের সাইকেল মিছিল

 


দি নিউজ লায়নঃ  রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সারা রাজ্য জুড়েই আইসিডিএস কর্মীদের মিছিল হয়। মধ্য হাওড়াতেও এই ইস্যুতে প্রতিবাদে মিছিল হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (অঙ্গনওয়াড়ি শাখা) মধ্য হাওড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প (আইসিডিএস) এর উদ্যোগে মঙ্গলবার হাওড়ায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। 


ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকে সাইকেল নিয়ে মহিলারা মিছিল করে বেলেপোল মোড় পর্যন্ত যান। অবিলম্বে জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন তাঁরা। হাওড়া জেলা আইসিডিএস ইউনিয়নের কনভেনার ভাস্বতী মিত্র জানান, কেন্দ্রীয় সরকার লাগাতার পেট্রোল, ডিজেল,  রান্নার গ্যাসের মতো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করে চলেছে। 


এরই প্রতিবাদে ওই মিছিল করা হয়। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য এর নির্দেশে এবং হাওড়া জেলা তৃণমুল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের সহযোগিতায় ওই আন্দোলন হয় প্রতিটি ব্লকে। এখানে মধ্য হাওড়া আইসিডিএস এর কর্মীদের নিয়ে সাইকেলে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়। এই আন্দোলন সারা রাজ্যের প্রতিটি আইসিডিএস সেন্টারের একই সময় হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.