চাপড়ায় বিক্ষোভের মুখে সিবিআই - The News Lion

চাপড়ায় বিক্ষোভের মুখে সিবিআই

 


দি নিউজ লায়নঃ  নদীয়ার চাপড়ায় বিক্ষোভের মুখে সিবিআই শনিবার চাপড়ার হৃদয়পুর এলাকায় ভাজপা কর্মী ধর্ম মন্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে আসে সিবিআইয়ের প্রতিনিধিদল তখনই তারা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের অভিযোগ তদন্তের কাজে সিবিআই আসতেই পারে কিন্তু তাদের সঙ্গে গ্রামে ডুকছে স্থানীয় বিজেপির নেতা কর্মীরা বহিরাগতদের নিয়ে কোনো অবস্থাতেই সিবিআই প্রতিনিধিদলকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের আরো অভিযোগ, গ্রামে ঢুকে রীতিমত ভয় দেখাচ্ছেন বিজেপির দুষ্কৃতী বাহিনী গোটা বিষয়টা হচ্ছে সিবিআই প্রতিনিধিদলকে সামনে রেখে।


 শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শুধুমাত্র সিবিআইয়ের তদন্তকারী দল গ্রামে ঢোকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধানসভা নির্বাচনের সময় গোটা নদীয়া জেলায় বহু তৃণমূল কর্মীর ওপর হামলা হয়েছে একাধিক তৃণমূল কর্মী খুন হয়েছেন সিবিআই শুধুমাত্র বেশে বেশে বিজেপি নেতা কর্মীদের বিষয় কেন তদন্ত করছে কেন যে সমস্ত তৃণমূল নেতা-কর্মী সমর্থক আহত বা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে না তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে না একইসঙ্গে জেলা তৃণমূলের অভিযোগ সিবিআই কে সামনে রেখে বহু বহিরাগত তাদের সঙ্গে গ্রামে ঢুকে পড়ছে অশান্তি লাগাতে চাইছে তাই গ্রামবাসীদের স্বতঃপ্রণোদিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.