সবং ব্লকের বিডিও অফিসে জল প্রকল্প নিয়ে প্রশাসনিকস্তরে আলোচনা করলেন মানস ভুঁইয়া - The News Lion

সবং ব্লকের বিডিও অফিসে জল প্রকল্প নিয়ে প্রশাসনিকস্তরে আলোচনা করলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়নঃ  বুধবার সবং ব্লকএর বিডিও অফিসে   মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের জল প্রকল্প নিয়ে  প্রশাসনিক স্তরে একটি গুরুত্বপূর্ণ  আলোচনা সভার  আয়োজন করা হয়। আলোচনা সভায় পিংলা ব্লকের কয়েকটি অঞ্চল এবং সবং ব্লক এর ১৩টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ,পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্য সদস‍্যা এবং সবং ব্লকের নেতৃত্ব অমল কুমার পন্ডা ও  পিংলা ব্লকের নেতৃত্ব  সেক সবেরাতি ,প: সমিতির -সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব উপস্থিত ছিলেন।


 p.h.e. দপ্তরের  এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও PHE দফতরের সুপারিনটেনডেন্ট এবং জলসম্পদ দপ্তরের মেকানিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ,এগ্রি ইরিগেশন ইঞ্জিনিয়ার এবং সব অপারেটর দের নিয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিটি অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ অভিযোগ করেন যে সমস্ত এজেন্সি কাজ করছেন তারা নিম্নমানের মালপত্র সরবরাহ করছেন এবং কাজের গতি খুব খারাপ  এবং কাজ ঠিকঠাকমতো করছেন না বলে প্রতিটি অঞ্চলে এটাই মূলত অভিযোগ এবং p.h.e. দপ্তর এর টেকনিক্যাল প্রবলেম এর জন্য পাইপ লাইন আছে অথচ মানুষ জল পাচ্ছেনা এনিয়ে ভুরিভুরি অভিযোগ আছে।


 তবে জনসম্পদ দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন অবিলম্বে সমস্ত ইঞ্জিনিয়ারদের এলাকায়  যেতে হবে এবং কাজের তদারকি করতে হবে। কোন নিম্নমানের মাল সরবরাহ চলবে না এবং যেসব জায়গায় এখনও জল যাচ্ছে না সেটা দেখতে হবে ।বাংলায় সবং একটিমাত্র ব্লক যেখানে 29 টি জল  এবং  পিংলায় 10 টি তার সঙ্গে  সবং এর নতুন 30 টি ও পিংলায় 10 টি নতুন প্রকল্প    তৈরি করে সবং ব্লক কে ওয়াটার ব্লক হিসাবে ঘোষণা  করা হবে  রাজ্য সরকারের  তরফ থেকে। রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন জল প্রকল্পের কাজ নিয়ে কোন অভিযোগ শোনা হবেনা ।জল প্রকল্প গুলির কাজ সঠিক ভাবে করতে হবে। যাতে মানুষ কোন অভিযোগ করতে না পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.