খেলার সময় গলায় আটকে গেল জ্যান্ত কই মাছ, তারপর.. - The News Lion

খেলার সময় গলায় আটকে গেল জ্যান্ত কই মাছ, তারপর..

 


দি নিউজ লায়নঃ  খেলার সময় গলায় আটকে গেল জ্যান্ত কই মাছ। রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসকের চেষ্টায় বাঁচল প্রাণ। শিশুটিকে সুস্থ রেখে, গলা থেকে জ্যান্ত কই মাছ বের করলেন রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ পুর্নেন্দু মন্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালার পশ্চিমে ধূয়া বিশুয়া গ্রামে। জানা গেছে, নুর সাহেব নামে বছর সাড়ে পাঁচের এক শিশুর গলায় চলে গিয়ে আটকে যায় একটি কইমাছ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে আনা হয়। ইমার্জেন্সির চিকিৎসক দেখা মাত্রই শল্যবিভাগে জানালে ডাঃ পুর্নেন্দু মন্ডলের প্রচেষ্টায় গলা থেকে জীবন্ত মাছ বের করা হয়। রক্ষা পায় শিশুটির প্রাণ। 


শিশুর মা লায়লা খাতুন বলেন, ‘নূরের বাবা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে জাল সহ উঠোনে রাখে। সেই মাছ নিয়ে খেলতে খেলতে হঠাৎই নূরের গলায় জ্যান্ত কই মাছ চলে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও মাছ বেড়োয়নি। তারপর হাসপাতালে নিয়ে আসি।" এদিন ডাক্তার পুর্নেন্দু মন্ডল বলেন, ‘শিশুটির বাবা জেলে হওয়ায়, সকাল সকাল মাছ ধরে এনে বাড়িতে রাখে। এরকম অবস্থায়, খেলার সময় ওই জ্যান্ত  কই মাছটিকে খেয়ে ফেলে। 


সকাল ৬ঃ৩০ নাগাদ যখন হাসপাতালে আনা হয়, তখন শরীরে অক্সিজেনের ঘাটতি থাকায় শরীর নীল হতে শুরু করেছে এবং মাছের লেজের অংশ মুখের ভেতরে দেখা যাচ্ছে। এমারজেন্সিতে ভর্তি করতেই দ্রুত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে, ওর গলা থেকে সেই কই মাছ বের করি। এরপর পর্যবেক্ষণের জন্য শিশু বিভাগে ভর্তি করা হয়।’ তিনি আরও জানান, এর আগেও এই রকম জটিল সমস্যা সমাধান করায়, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গলা থেকে কই মাছ বের করতে পারা গেছে। এমন ঘটনায় ভীষণ খুশি নূর সাহেবের আত্মীয় পরিজনেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.