শিলিগুড়ি নিরাপত্তা বাড়াতে এবারে আকাশ পথে পুলিশের নজরদারি
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি নিরাপত্তা বাড়াতে এবারে আকাশ পথে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের। শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার গৌরব শর্মা। ভিন রাজ্য থেকে অপরাধীরা অনেকক্ষেত্রেই ডেরা গাড়ছে শিলিগুড়ি শহরে। উত্তর-পূর্ব ভারতের চিকেন নেক হওয়ায় ভৌগলিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা শিলিগুড়িকে করিডর করে ভীন রাজ্যের সঙ্গে বেআইনী কার্যকলাপের গুচ্ছের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সত্ত্বর বিহারের কার্টিহারের প্রাক্তন মেয়র খুনের ঘটনায় দুষ্কৃতীদের শিলিগুড়িতে গা ঢাকা দেওয়ার ঘটনা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে।
এমনকি প্রাক্তন মেয়র খুনের ঘটনাকে আনজাম দেওয়ার ক্ষেত্রে প্রথমে শিলিগুড়িকে চিহ্নিত করে ছক কষেছিল দুষ্কৃতীরা এই তথ্য সামনে আসায় শহরের নিরাপত্তা নিয়ে উদগ্রীব প্রশাসন। ভিন রাজ্য ও পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশ সীমান্ত থাকায় সীমানা ব্যবহার করে অপরাধীরা শহরের কেন্দ্রে ঢুকে পড়ছে। বানিজ্যিক শহর হওয়ায় হোটেল, ঘর ভাড়ায় নিয়ে শহরের গা ঢাকা দিয়ে থাকছে ভিন রাজ্যের কুখ্যাত অপরাধীরা। সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের হানায় চিটফান্ড কাণ্ডের দুই মূল্য অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরপর একাধিক অপরাধীদের যোগ সূত্রে শিলিগুড়ি শহরকে নিরাপত্তা নিয়ে বাড়তি জোড় পরোখ করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
তাই এবার থেকে শহরের অপরাধ দমনে অত্যাধুনিক ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। পুলিশের তরফে জানানো হয় শহরের মূল ভেনাস মোড়, এয়ারভিউ মোড়, পানিট্যাঙ্কি মোড়, জংশন স্টেশন ও নিউজলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকা সহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িতে নজরদারি চালানো হবে। শহরের ট্যাফিক অফিসে কার্যরত পুলিশদের এই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বুধবার শিলিগুড়ি এয়ারভিউ মোড়ের ট্র্যাফিক গার্ড অফিসের সামনে শিলিগুড়ি পুলিশের রেইজিং ডে উপলক্ষে ড্রোন উড়িয়ে শুভ সূচনা করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। এদিন ডিসিপি ইস্ট জয় টুডু ও ডিসিপি ওয়েস্ট কুওয়র ভূষণ সিং সহ পুলিশ কর্মী ও আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি শিলিগুড়িতে যানজট সমস্যা কাবুতে আনতেই এই ড্রোন ওড়ানো হবে বলে জানায় পুলিশ। পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান শহরের গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে অতিরিক্ত নজরদারি কায়েম করা হবে ড্রোনের মাধ্যমে। ড্রোনটিতে রেকর্ডিং সিস্টেম রয়েছে। এতে অপরাধমূলক কার্যকলাপে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রেও রেকর্ডিং হাতিয়ার হবে। কন্ট্রোল রুমে বসে শহরের ওপর নজর থাকবে পুলিশ আধিকারিকদের। অন্যদিকে পরবর্তীতে রায়ট কন্ট্রোলে পুলিশের অন্যতম সহযোগী হয়ে উঠতে পারে ড্রোন। অত্যাধুনিক ফিচার সম্বলিত ড্রোনের বিষয়ে ভাবছে পুলিশ।
এই বিষয়ে ড্রোন প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান আনম্যানড এরিয়েল রোবটিক প্রাইভেট লিমিটেড জানায় অত্যাধুনিক ফিচার সংশ্লিষ্ট ড্রোন প্রস্তুত করা যেতে পারে। যা রোবোটিক পুলিশ কর্মীর মত কাজ করবে। সেক্ষেত্রে শিলিগুড়ি শহরে রাজনৈতিক দলগুলির অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিযানের মত ঘটনায় বিজেপি তরফে যেভাবে সরকারি সম্পত্তি ও পুলিশের ওপর ঢিলছোড়া হয়েছিল সে ঘটনা আজও দুঃস্বপ্ন শহরবাসীর কাছে। সে সমস্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে হয় আহত হয় পুলিশ কর্মীরাও।
এমত পরিস্থিতির নিয়ন্ত্রণে আগামীতে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ড্রোনকে রোবোটিক পুলিশ কর্মীর মতো কাজে লাগানো যেতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের রাজনৈতিক অভিযানের আগেই আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর দূরদর্শী ভাবনা চিন্তা রয়েছে শিলিগুড়ি পুলিশের। সেক্ষেত্রে পরিস্থিতি বেগতিক হলে রিমোটের মাধ্যমে ড্রোনে টিয়ার গ্যাস সেল স্ট্রিং সংযুক্ত থাকলে পুলিশ আধিকারিক বা কর্মীরা উপস্থিতি ছাড়াই কাঁদানে গ্যাস নির্দিষ্ট বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যাক্তিবর্গকে চিহ্নিত করে ছোড়া যাবে।

Post a Comment