আদিবাসীদের উন্নয়নে বাংলায় প্রচুর কাজ হয়েছে, মমতা
দি নিউজ লায়নঃ সোমবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । ঝাড়গ্রামে রাজ্য স্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদা,বিধায়ক দুলাল মুর্মু, খগেন্দ্র নাথ মাহাতো ও দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত, পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন বাংলার আদিবাসীরা এগিয়ে চলেছে আগামী দিনে আরো এগিয়ে যাবে। তিনি একটি অল চিকি হরফে আদিবাসী ভাষায় কবিতার বই লিখেছেন ।সেই কবিতার বইটি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি তার ভাষণে বলেন ঝাড়গ্রাম জেলার ৯৫ শতাংশ মানুষ কিছু না কিছু পরিসেবা পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। আদিবাসী ভাষা কে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না।
আদিবাসীদের জমি আদিবাসীদের থাকবে। অন্য রাজ্যে আদিবাসীদের জমি জোর করে দখল করে নেওয়া হয়। বাংলায় যাতে কেউ আদিবাসী দের জমি দখল করে নিতে না পারে তার জন্য আইন তৈরি করা হয়েছে।আদিবাসীদের জন্য সাঁওতালি একাডেমি করেছি। অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য ৫০০ টি বিদ্যালয় তৈরি চলছে ।সেই বিদ্যালয় গুলি দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। লালগড় কলেজে সাঁওতালি ভাষায় পাশ ও অনার্স এ অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পড়াশুনা শুরু হয়েছে। পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিন টি কে ছুটি ঘোষণা করা হয়েছে। জাহের থান এর পুরোহিত ও মাঝি বাবাদের মাসেএক হাজার করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আদিবাসী সমাজের বয়স্ক মানুষদের ভাতা দেওয়ার কাজ চলছে। অন্য কোন রাজ্যে সাঁওতালি ভাষায় পড়াশোনা হয়নি । বাংলায় সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আদিবাসীদের শিক্ষা বাসস্থান কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে। আদিবাসী সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা মানুষে মানুষে ধর্মে-ধর্মে ভাগ কারি না। আমরা সবাই এক। তিনি আরো বলেন যে আপনারা ভুল বুঝবেন না যদি কোন প্রয়োজন হয় আমাকে জানাবেন। তিনি আদিবাসীদের উন্নয়নে রাজ্যে ক্ষমতায় আসার পর কি কি কাজ করেছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
সেই সঙ্গে তিনি বলেন আদিবাসী ভাইবোনেরা আমার ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমি আদিবাসী ভাই-বোনদের যেমন ভালোবাসি তেমনি রাজ্যের প্রতিটি মানুষকেই ভালবাসি ।আমি জাতি ধর্ম নিয়ে রাজনীতি করি না ।আমি চাই মানুষের উন্নয়ন হোক ।তাই মানুষের উন্নয়নে কাজ করি ।আদিবাসী উন্নয়ন বিভাগের নিজস্ব অফিস ছিল না কুড়ি কোটি কোটি টাকা খরচ করে আদিবাসী উন্নয়ন বিভাগের অফিস তৈরি করা হয়েছে ।শিক্ষা, ক্রীড়াক্ষেত্র আদিবাসী ছেলেমেয়েদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদিবাসী শিল্পীদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । বাংলার আদিবাসীরা এগিয়ে চলেছে আগামী দিনে আরো এগিয়ে যাবে বলে তিনি তার ভাষণে বলেন।

Post a Comment